`~` ডায়রি ২১.০৩.২০১৪ `~` ২০১৪ সালের ২০ শে মার্চ বৃহঃপতিবার শোভা জানতে পারে পরের দিন ২১ শে মার্চ শুক্রবার সকালে জয়ন্ত ঢাকায় আসছে। জয়ন্ত ঢাকায় আসছে খবরটা শোনার পর থেকে শোভার মনে বসন্তের হাওয়া দোল খেতে থাকে। সে এক অন্যরকম অনুভূতি। জয়ন্তর সংগে এর আগ...