== কালা তারা ==
নাম আমার হৃদয় সব মেয়েরা করে ভয়। আমার নামে পুয়াতের ভুল হয়, ডাক্তারের পেটে ব্যথা হয়। আগে ছিলাম বোতল কাটারি এখন খুন কইরা নামি নেতা হইছি। আগে বোতল কাটতাম এখন ভুড়ি কাটি। বোতল কাটতে হইতো কষ্ট ভুড়ি কাইটা আমার ত পুরা মাথা নষ্ট। হটাৎ এক রাইতে পরিচয় লায়লার সাথে। নাইট ক্লাবের নীল সবুজ আলোতে এক অর্ধ নগ্ন যৌবনপূর্ণ রুপসী আমি হৃদয় হৃদয়ের প্রেমের বাঁধ ভেংগে যায়। আমি লায়লার প্রেমের জলে তলিয়ে যাই। লায়লা আমাকে পাগল দিওয়ানা করে আমার পশু আমার জগৎ আমার অতীত কে খুন করে। আমিও লায়লার ঠোঁট আঁকড়ে নতুন করে জীবন চালতে চাই কিন্তু যে পথ আমাকে লায়লার সন্ধান দিলো সে পথ কি আমাকে ছেড়ে দিবে।
মধুচন্দ্রিমার রাইতে মৌ মাছি হয়া যখন লায়লার সবটুকু মধু চুষে খেলাম সে রাতেই মধু নামের বিষ খেয়ে আমি মারা গেলাম। উপড়ে যার মধু ভিতরে তার বিষ।
আমি হৃদয়..... দূর... বহুদূর... অনেকদূর.... আমাকে দেখতে চাও আকাশের দিকে চাও কী দেখা যায়? দেখা যায় না? আমি কালা তারা, আলোহীন, পথহীন বহুবছর.... অনেক বছর... কেউ আমার কথা ভাবে না আমি একা... আমি বড় একা.... চেয়ে আছি কবে পাবো মনের মানুষের দেখা।

Comments
Post a Comment